August 10, 2026 10:31 PM

printer

সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত এর প্রভাবে আগামী বৃহস্পতিবার  ১৩ তারিখ থেকে রাজ্যের  উপকূলবর্তী  জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে ।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত এর প্রভাবে আগামী বৃহস্পতিবার  ১৩ তারিখ থেকে রাজ্যের  উপকূলবর্তী  জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে ।

 আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা, এ রাজ্যের দীঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে বিস্তৃত । এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে যেটি নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা।

এর ফলে ১৩ তারিখ থেকে উপকূলবর্তী  জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।

তবে স্থানীয়ভাবে সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী কাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।  মৎস্যজীবীদের আগামীকাল থেকে ১৪ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে যেতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।