August 5, 2026 10:19 PM

printer

সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বেশ কিছু জায়গায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বেশ কিছু জায়গায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, নদীয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং হাওড়া জেলায়। বেশ কিছু জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।

কলকাতায় দুপুরের পর বৃষ্টিতে বহু জায়গা জলমগ্ন হয়ে পড়ে। আলিপুরে আজ সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে ৬২ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সব থেকে বেশি বৃষ্টি হয়েছে কোচবিহারে ২৫৪ মিলিমিটারের বেশি। অতিরিক্ত বৃষ্টিতে প্রায় সব নদীতেই জলস্তর বৃদ্ধি পেয়েছে। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ি এলাকায় ধসের সর্তকতা রয়েছে।

এদিকে, প্রবল বৃষ্টির জেরে দার্জিলিং-এর বিজনবাড়ি ব্লকের কাছে ধস নেমে ছটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টিতে তিন মহিলা সহ চারজনের মৃত্যু হয়েছে।

ডেবরা ব্লকের রায়পুকুর এলাকায় মাঠে কাজ করে বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে মালতী পাত্র এবং কাজল নায়েক নামে দুই মহিলার মৃত্যু হয়েছে। অন্যদিকে, নারায়নগড়ের বহুরূপা এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রাহত মৃত্যু হয়ে প্রাণ হারান তাপস সাবরার নামে এক ব্যক্তি। খড়গপুর লোকাল থানার বাগরাই এলাকায় চাষের কাজ করার সময় বজ্রপাতে সুমিত্রা খামরাই- এর মৃত্যু হয়েছে।

এদিকে, দক্ষিণ ২৪ পরগনার রায়চকে হুগলি নদীতে নৌকায় বাজ পড়ে মৃত্যু হল নাজির মোল্লা নামে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।