July 13, 2026 9:46 PM

printer

সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে, কলকাতা সহ গোটা রাজ্যেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে, কলকাতা সহ গোটা রাজ্যেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ওপর দিয়ে যাচ্ছে। সেই কারণে উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

    এদিকে, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করায়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সমুদ্র উত্তাল থাকায়, মৎস্যজীবীদের এমাসের ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল বরাবর সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে।

     কলকাতায় আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত দক্ষিণবঙ্গে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়- দীঘায়- ৮৩ মিলিমিটার।