সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরে ২৪ ঘন্টায় ৫৯ মিলিমিটারেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ বীরভূম জেলায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। মৎস্যজীবীদেরও আজ পর্যন্ত রাজ্য ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে।
এদিকে, উত্তরবঙ্গে ক্রমাগত বৃষ্টিতে বেড়েছে নদীর জলস্তর। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারের ফালাকাটায় ১৭০ এবং কোচবিহারে প্রায় ১১৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।