সংসদ অভিমুখে যাওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি ডি. কে. উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ দিল্লি পুলিশ ও প্রশাসনকে এই ঘটনা সংক্রান্ত সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং সমস্ত গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ই সেপ্টেম্বর।
News On AIR | July 22, 2026 9:52 PM
সংসদ অভিমুখে যাওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে দিল্লি হাইকোর্ট