সংসদে আজ ‘অ্যাপ্রোপ্রিয়েশন বিল, ২০২৬’ পাস হয়েছে। আলোচনার পর রাজ্যসভা বিলটি লোকসভায় ফেরত পাঠিয়েছে। লোকসভা আগেই বিলটি পাস করেছিল। দ্বিতীয়বার মুলতবির পর দুপুর ২টা ৪৫ মিনিটে যখন অধিবেশন পুনরায় শুরু হয়, তখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি বিবেচনার জন্য এবং ফেরত পাঠানোর লক্ষ্যে উত্থাপন করেন। বিলের মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য ৫৪ হাজার কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। এই অর্থ ঋণ পরিশোধের কাজে ব্যয় করা হবে।
রাজ্যসভায় আলোচনার জবাবে অর্থমন্ত্রী সীতারামন জানান, সরকার রেল মন্ত্রকের কাজের জন্য ১৯৬ কোটি টাকারও বেশি অতিরিক্ত দাবি পেশ করছে। এ ছাড়া ৫৩ হাজার ৮৭১ কোটি টাকার ঋণ পরিশোধের লক্ষ্যে অতিরিক্ত খরচের অনুমোদন চাইছে।