সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল, সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার, সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে ১৩ই আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে।
এদিকে, অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এন সি পি আই-তে যোগ দেওয়া ২০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন।
এর পাশাপাশি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিব সেনা ইউ বি টি-র ৬ সাংসদের একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে একত্রিকরণের প্রস্তাব অনুমোদন করেছেন তিনি। এই ৬ সদস্যের অন্তর্ভূক্তির ফলে সংসদের নিম্নকক্ষে একনাথ শিন্ডের শিবসেনার আসন সংখ্যা ৭ থেকে বেড়ে হলো ১৩।