July 20, 2026 12:59 PM

printer

সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে

সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই রাজ্যসভার নব নির্বাচিত সদস্যরা শপথগ্রহণ করেন। এর পরে লোকসভায় প্রয়াত সদস্যদের সম্মানে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। কাতারে প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়। এরপরই বিরোধী সদস্যরা বিভিন্ন বিষয় উত্থাপন করলে তা নিয়ে দুই কক্ষের অধিবেশন বিঘ্নিত হয়। ফলে উভয় কক্ষের অধিবেশনই দুপুর ১২-টা পর্যন্ত স্হগিত করে দিতে হয়।

এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। লোকসভায় সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধনী বিল ২০২৬ নিয়ে আলোচনা হবে।

অন্যদিকে, রাজ্যসভায় আলোচনার জন্য উঠছে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধনী) বিল ২০২৬। এই বিলগুলি ছাড়াও, এবারের বাদল অধিবেশনে জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধনী) বিল, আয়কর (সংশোধনী) বিল এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উন্নয়ন (সংশোধনী) বিল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।