July 20, 2026 3:04 PM

printer

সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সংসদের কাজকর্ম ফলপ্রসূ হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়।

সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সংসদের কাজকর্ম ফলপ্রসূ হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়। গত এক মাসে দেশ একাধিক সাফল্যের মুখ দেখেছে বলে শ্রী মোদী উল্লেখ করেন।

এদিকে, রাজ্যসভায় আজ তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আসা বিজেপি-র তিন নব নির্বাচিত সাংসদ শপথ নিয়েছেন। চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণাণ, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই-কে শপথবাক্য পাঠ করান।

নীটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরোধীদের হৈ-হট্টগোলের জেরে উভয়সভার অধিবেশন দুপুর ২-টো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।