August 12, 2026 8:19 PM

printer

সংসদের উভয় কক্ষই আজ বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৬-কে আরও খতিয়ে জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে।

সংসদের উভয় কক্ষই আজ বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৬-কে আরও খতিয়ে জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে। নতুন বিলটির উদ্দেশ্য হলো ২০১০ সালের বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইনকে সংশোধন করা যাতে বিদেশ থেকে আসা অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করা যায়।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বিলটিকে দুই কক্ষের সদস্যদের নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর ব্যাপারে আজ লোকসভায় এক প্রস্তাব আনেন। কমিটিতে লোকসভার স্পিকার মনোনীত ২১ জন সদস্য এবং রাজ্যসভার চেয়ারম্যান মনোনীত ১০ জন সদস্য থাকবেন। কমিটি শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিনে তার প্রতিবেদন জমা দেবে।

রাজ্যসভাও এফসিআরএ সংশোধনী বিল, ২০২৬ বিবেচনার জন্য যৌথ কমিটি তৈরির লক্ষে ১০ জন সদস্যকে মনোনীত করার প্রস্তাব অনুমোদন করেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।