সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ বিরোধী দলগুলিকে তীব্র সমালোচনা করে অভিযোগ করেন, বিরোধীরা হই হট্টগোলের জেরে সংসদে পাবলিক এক্সামিনেশন বিল নিয়ে আলোচনা সম্ভব হচ্ছে না । সংসদ ভবনে সাংবাদিকদের তিনি বলেন, এই বিল প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্তদের কঠোর ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে শাস্তির ব্যবস্থা করবে । শ্রী রিজিজু বলেন, বিরোধীরা এত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এড়িয়ে গেলে ছাত্রসমাজ এবং গোটা দেশের কাছে ভুল বার্তা পৌঁছে দেবে। তিনি বিরোধী দলগুলিকে ছাত্রদের অনুভূতির প্রতি সম্মান দেখাতে এবং প্রস্তাবিত আইন নিয়ে গঠনমূলক বিতর্কে অংশগ্রহণ করার আহ্বান জানান।
News On AIR | July 27, 2026 5:13 PM
সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ বিরোধী দলগুলিকে তীব্র সমালোচনা করে অভিযোগ করেন, বিরোধীরা হই হট্টগোলের জেরে সংসদে পাবলিক এক্সামিনেশন বিল নিয়ে আলোচনা সম্ভব হচ্ছে না ।