সংযুক্ত আরব আমীরশাহীর বারাখ পারমাণবিক শক্তি কেন্দ্রের কাছেই ড্রোন হামলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। আবু ধাবির সংবাদ মাধ্যম জানিয়েছে,ড্রোন হামলার দরুন পারমাণবিক কেন্দ্রের চত্বরে ইলেকট্রিক জেনারেটরে আগুন ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছেন এর ফলে হতাহতের খবর নেই। মূল কেন্দ্রেরও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। পারমাণবিক শক্তি কেন্দ্রের কাজকর্ম স্বাভাবিক আছে। কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি এবং সংযুক্ত আরব আমীরশাহী প্রশাসনও, এই আক্রমণের জন্য কোনও সংগঠনকে দায়ী করেনি।
News On AIR | May 17, 2026 9:43 PM
সংযুক্ত আরব আমীরশাহীর বারাখ পারমাণবিক শক্তি কেন্দ্রের কাছেই ড্রোন হামলায় আগুন লাগার খবর পাওয়া গেছে।