সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা তেল শিল্পাঞ্চলে ইরানের হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বিদেশমন্ত্রক এই ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে।
এক বিবৃতিতে বিদেশমন্ত্রক অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে। অসামরিক পরিকাঠামো এবং নিরপরাধ নাগরিকদের লক্ষ্যবস্তু ক’রে হামলা চালানোর তীব্র নিন্দা করেছে। পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে ভারত কূটনীতির পথ গ্রহণের পক্ষেই আবার সওয়াল করেছে। একইসঙ্গে, আন্তর্জাতিক আইন মেনে হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও সুরক্ষিত জাহাজ চলাচলের আহ্বান জানিয়েছে ভারত।