June 16, 2026 9:40 AM

printer

সংঘ লোকসেবা আয়োগ – UPSC এ বছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।

সংঘ লোকসেবা আয়োগ – UPSC এ বছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। UPSC সূত্রে জানা গেছে, এ বছর এক হাজারেরও বেশি শূন্যপদের জন্য মোট ১৩ হাজারের বেশি পরীক্ষার্থী সিভিল সার্ভিসেস, মেইন পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন।

চূড়ান্ত ফল প্রকাশের পরই কমিশনের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর, কাট-অফ মার্কস এবং উত্তরপত্র প্রকাশ করা হবে। প্রার্থীরা UPSC-র সরকারি ওয়েবসাইট upsc.gov.in থেকে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

উল্লেখ্য, গত বছর এক হাজার ৮৭টি শূন্যপদের জন্য ১৪ হাজারেরও বেশি প্রার্থীকে সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছিল।