June 6, 2026 9:22 PM

printer

শ্রেয়স আয়ার ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হয়েছেন।

শ্রেয়স আয়ার ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি দল আজ ঘোষণা করেছে । প্রথম বার ভারতীয় দলে সুযোগ পেল ১৫ বছরের বৈভব সূর্যবংশী ।

মুম্বাইয়ে আজ জাতীয় নির্বাচক কমিটির বৈঠকে ১৬ জনের দল ঘোষণা করা হয়।সূর্যকুমার যাদব দল থেকে বাদ পড়েছেন। আগামী এশিয়ান গেমসের দলও নির্বাচন করা হয়েছে।

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের দল: শ্রেয়স আয়ার অধিনায়ক, তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিশ্নোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন উইকেটরক্ষক অক্ষর পটেল, হর্ষিত রানা, ঈশান কিশন উইকেটরক্ষক, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।

এশিয়ান গেমসের দল: শ্রেয়স আয়ার অধিনায়ক, তিলক বর্মা সহ-অধিনায়ক, রবি বিশ্নোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন উইকেটরক্ষক, অক্ষর পটেল, হর্ষিত রানা, ঈশান কিশন উইকেটরক্ষক ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।