June 25, 2026 2:03 PM

printer

শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে  আর্থিক অনিয়মের আদালত-নিরীক্ষণের তদন্তের দাবিতে একটি জনস্বার্থ মামলার জরুরী ভিত্তিতে শুনানির আবেদন, আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।

শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে  আর্থিক অনিয়মের আদালত-নিরীক্ষণের তদন্তের দাবিতে একটি জনস্বার্থ মামলার জরুরী ভিত্তিতে শুনানির আবেদন, আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তবে আদালত আবেদনকারীকে আশ্বস্ত করেছে যে, বিষয়টি যথাসময়ে শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে।

নরেন্দ্রকুমার গোস্বামী নামে এক আইনজীবি, বিচারপতি বি ভি নাগরত্ন এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ নিশ্চিত করতে জরুরী ভিত্তিতে শুনানির আবেদন জানান। CCTV ফুটেজ, ডিজিট্যাল লেনদেনের তথ্য এবং অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া দান সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণের দাবি জানানো হয়।

উল্লেখ্য, ইতমধ্যেই এই বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যের সিট গঠন করা হয়। লখনৌ ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পথের নেতৃত্বাধীন এই দল রাজ্য সরকারের কাছে সম্প্রতি এ বষয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে।