July 21, 2026 10:10 PM

printer

শিক্ষার পরিকাঠামোর উন্নয়নে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিকে পি এম শ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে।

শিক্ষার পরিকাঠামোর উন্নয়নে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিকে পি এম শ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে।

আজ বিধানসভায় বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত বাজেটের উপরে আলোচনার জবাবী ভাষণে দপ্তরের মন্ত্রী দীপক বর্মন বলেন, চলতি বছরে রাজ্যের ১০০টি বিদ্যালয়কে এই প্রকল্পের অধীনে আনার জন্য কেন্দ্র অনুমোদন দিয়েছে।

জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রকল্পে আধুনিক পরিকাঠামো, স্মার্ট ক্লাসরুম, অটল টিঙ্কারিং ল্যাব, ডিজিটাল শিক্ষার সুবিধা ও শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের উপরে গুরুত্ব দেওয়া হবে।  প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের ৪২ হাজার ১৯২ জন পার্শ্ব শিক্ষকদের মাসিক সাম্মানিক পাঁচ হাজার টাকা এবং পিএম পোষণ প্রকল্পে আওতাভুক্ত রাঁধুনি সহায়কদের মাসে ১ হাজার টাকা করে বাড়ানো ছাড়াও প্রাথমিক বিদ্যালয় গুলিতে পিএম পোষণ প্রকল্পে ছাত্র ছাত্রীদের মাথাপিছু উপকরণের খরচ বাড়িয়ে দশ টাকা করা হয়েছে। বিদ্যালয় শিক্ষায় ডিজিটাল ব্যবস্থা চালু করার জন্য এই রাজ্য জাতীয় ডিজিটাল প্লাটফর্ম দীক্ষা পোর্টালের সঙ্গে যুক্ত হবে বলে মন্ত্রী জানান। বাজেট প্রস্তাব নিয়ে আলোচনার  পর সেটি ধ্বনি ভোটে পাশ হয়।