শনি রবি ও ছুটির দিন জরুরী কাজের জন্য এবার থেকে সরকারি কর্মীদের পালা করে দপ্তরে আসতে হবে।
গত বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এতে বলা হয়েছে, মূলত উচ্চপদস্থ আধিকারিকদের কাজে সহযোগিতা করার জন্য এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। দপ্তরের বিভিন্ন শাখায় রোস্টার করে জানিয়ে দেওয়া হবে কোন্ দিন কোন্ কর্মীকে আসতে হবে। এর ফলে শনি, রবি অথবা ছুটির দিনগুলোয় দপ্তরে উচ্চপদস্থ আধিকারিকদের কাজে সাহায্য করতে ন্যূনতম কর্মী উপস্থিত থাকবেন।
প্রথম দফায় কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে। পরবর্তীকালে প্রয়োজনে অন্যান্য দপ্তর থেকেও এই নির্দেশিকা প্রকাশিত হবে।
News On AIR | June 27, 2026 9:55 AM
শনি রবি ও ছুটির দিন জরুরী কাজের জন্য এবার থেকে সরকারি কর্মীদের পালা করে দপ্তরে আসতে হবে।