লোকসভা স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘বিন্তাং আদিপুর্ণা অব দ্য রিপাবলিক অব ইন্দোনেশিয়া’ প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী বিড়লা বলেন, এই মর্যাদাপূর্ণ সম্মান ভারত-ইন্দোনেশিয়া অংশীদারিত্বের গভীরতাকে প্রতিফলিত করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতি। তিনি আরও বলেন, এই সম্মান দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব, অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক আস্থাকে সুদৃঢ় করবে ।