July 20, 2026 1:01 PM

printer

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, সংসদ সদস্যরা সংবিধানের মর্যাদা এবং সংসদীয় ঐতিহ্য ও শালীনতা বজায় রেখে সহযোগিতার মানসিকতা নিয়ে সভার কাজে যোগ দেবেন বলে তিনি আশা করেন

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, সংসদ সদস্যরা সংবিধানের মর্যাদা এবং সংসদীয় ঐতিহ্য ও শালীনতা বজায় রেখে সহযোগিতার মানসিকতা নিয়ে সভার কাজে যোগ দেবেন বলে তিনি আশা করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী বিড়লা বলেছেন, বাদল অধিবেশনে আইন প্রণয়ন ও অন্যান্য সংসদীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা সকলের সম্মিলিত দায়িত্ব। এর মাধ্যমে  জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা বৃদ্ধি পাবে। অর্থবহ আলোচনা ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সংসদের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।