লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পরমবীর চক্র বিজয়ী কোম্পানি হাবিলদার মেজর পীরু সিং শেখাওয়াতের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী বিড়লা বলেন, ১৯৪৭-৪৮ সালের যুদ্ধে পীরু সিং যে অদম্য সাহস, বীরত্ব এবং দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন, তা ভারতের সামরিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, যুদ্ধে মারাত্মক আহত হওয়া সত্ত্বেও পীরু সিং শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের কর্তব্য পালন করে গেছেন।