December 15, 2025 9:14 PM

printer

লোকসভায় আজ ভারতের রূপান্তরের জন্য পারমাণবিক শক্তির সুসংহত ব্যবহার ও উন্নয়ন বিল, ২০২৫ পেশ হয়েছে।

লোকসভায় আজ ভারতের রূপান্তরের জন্য পারমাণবিক শক্তির সুসংহত ব্যবহার ও উন্নয়ন বিল, ২০২৫ পেশ হয়েছে। পারমাণবিক শক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং এই বিলটি পেশ করেন।

এর মূল লক্ষ্য হলো দেশের বিকাশে পারমাণবিক শক্তি ও আয়নিত বিকিরণের নিরাপদ ও কার্যকর ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করা। বিলে একটি শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার প্রস্তাব রয়েছে, যার অধীনে গঠন করা হবে পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক বোর্ড এবং পারমাণবিক শক্তি সংক্রান্ত অভিযোগ ও পরামর্শ পরিষদ।

কোনো পারমাণবিক দুর্ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতা নির্ধারণ করতে গঠিত হয়েছে একটি পারমাণবিক দায়বদ্ধতা তহবিল। এই আইন অনুযায়ী, বোর্ড পারমাণবিক পদার্থ ও বিকিরণ সৃষ্টিকারী যন্ত্রপাতির উৎপাদন, ব্যবহার, আমদানি-রপ্তানি, পরিবহন ও স্থানান্তর নিয়ন্ত্রণ করতে পারবে।

এছাড়াও, কেন্দ্রীয় সরকারকে ইউরেনিয়াম ও থোরিয়ামের খোঁজ চালানোর জন্য ভূতাত্ত্বিক অনুসন্ধান চালানোর ক্ষমতা প্রদান করা হয়েছে।

তবে, বিরোধী দলগুলি এই বিলের পেশের বিরোধিতা করেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।