July 23, 2026 1:39 PM

printer

লোকমান্য বাল গঙ্গাধর তিলক এবং স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্ম বার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ তাঁদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন।

লোকমান্য বাল গঙ্গাধর তিলক এবং স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্ম বার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ তাঁদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন।

সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাল গঙ্গাধর তিলক ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহান ব্যক্তিত্ব। তিনি দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলেছিলেন এবং মানুষকে জনসেবায় আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করেছিলেন।

চন্দ্রশেখর আজাদের কথা বলতে গিয়ে সামাজিক মাধ্যমের বার্তায় প্রধানমন্ত্রী  বলেন যে, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাঁর নির্ভীক সাহস ও অটল দেশপ্রেম এক গর্বের স্থান অধিকার করে আছে। তিনি উল্লেখ করেন যে, চন্দ্রশেখর আজাদ দেশের সেবায় নিজেদের উৎসর্গ করতে অসংখ্য ভারতীয় তরুণকে উদ্বুদ্ধ করেছিলেন। চন্দ্রশেখর আজাদের সেই দৃঢ় সংকল্প আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে বলেও তিনি মন্তব্য করেন।

সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চন্দ্র শেখর আজাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন যে শুধুমাত্র ব্রিটিশ শাসনের বিরুদ্ধে চন্দ্র শেখর আজাদ আজীবন সংগ্রাম করেননি বরং প্রতিটি ভারতীয়ের হৃদয়ে আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং জাতীয় চেতনা জাগ্রত করতেও কাজ করেছিলেন। তিনি এই বীর স্বাধীনতা সংগ্রামীর প্রশংসা করে বলেন যে তাঁর অদম্য সাহস, অটল সংকল্প এবং সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে নতুন শক্তির সঞ্চার করেছেন এবং অসংখ্য যুবকের হৃদয়ে মাতৃভূমির প্রতি ভক্তির শিখা জ্বালিয়ে তুলেছেন।