লেবাননে বর্তমান সংকট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য সংযুক্ত আরব আমিরশাহী একটি মানবিক ত্রাণ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, ওষুধ, সহ অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী। লেবাননের ‘হায়ার রিলিফ কাউন্সিল’-এর সঙ্গে সমন্বয় রেখে এই কার্যক্রম পরিচালনা করা হবে।
সংযুক্ত আরব আমিরশাহীতে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত তারেক হাসান মুনায়মিনা লেবাননের প্রতি সংহতি প্রদর্শনের জন্য আমিরশাহীর সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে, সংযুক্ত আরব আমিরশাহী, লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল করেছিল। তবে এক্ষেত্রে বিদেশমন্ত্রকের ‘তওয়াজুদি’ পরিষেবার মাধ্যমে বাধ্যতামূলক নিবন্ধন প্রক্রিয়া এবং সরকারি নির্দেশিকা মেনে চলা আবশ্যক।