November 2, 2025 8:11 PM

printer

লেফটেন্যান্ট জেনারেল অবিনাশ দাস নতুন দিল্লিতে আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

লেফটেন্যান্ট জেনারেল অবিনাশ দাস নতুন দিল্লিতে আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। লেফটেন্যান্ট জেনারেল দাস ইএনটি বিশেষজ্ঞ। তিনি সশস্ত্র বাহিনী চিকিৎসা পরিষেবায় প্রায় চার দশক ধরে কাজ করছেন। পুনের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র অবিনাশ দিল্লি ক্যান্টনের বেস হসপিটাল এবং লখনউয়ের কমান্ড হসপিটালে বরিষ্ঠ উপদেষ্টা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রক উল্লেখ করেছে যে আর্মি হসপিটাল-আরএন্ডআর তাঁর নেতৃত্বে স্বাস্থ্য পরিষেবা, গবেষণা এবং চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে  আরও উৎকর্ষ লাভ করবে বলে আশা করা হচ্ছে।