লেখক কবি তসলিমা নাসরিন আজ প্রায় দুই দশক পর কলকাতায় ফিরছেন। তিনটি সংগঠনের উদ্যোগে আগামীকাল রবীন্দ্রসদনে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সমাজ মাধ্যমে একাধিক পোস্টে তাঁর কলকাতায় ফেরার বিষয়ে জানিয়ে তসলিমা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। উল্লেখ্য ২০০৭ সালে তার লেখা দ্বিখণ্ডিত উপন্যাসকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়, উত্তাল হয়ে ওঠে মহানগর। তৎকালীন বামফ্রন্ট সরকার নিষেধাজ্ঞা জারি করে বইটির ওপর। প্রবল বিক্ষোভের মুখে কলকাতা ছাড়তে বাধ্য হন তিনি। পরবর্তী কালে রাজ্যে পালা বদল হলেও তাঁর আর কলকাতায় ফেরা হয়নি। বর্তমানে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর এই ফিরে আসা নিয়ে কলকাতার সাংস্কৃতিক এবং পাঠক মহলে তৈরি হয়েছে আগ্রহ।
News On AIR | July 31, 2026 9:49 AM
লেখক কবি তসলিমা নাসরিন আজ প্রায় দুই দশক পর কলকাতায় ফিরছেন।