লাগাতার বৃষ্টিতে দামোদর নদেও জলস্তর বাড়তে শুরু করেছে। এর ফলে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকের গৈতানপুর চরমান এলাকায়। বর্ষা শুরু আগে বালির বস্তা দিয়ে সাময়িকভাবে নদী ভাঙন রোধ করার প্রক্রিয়া শুরু করেছিল প্রশাসন। কিন্তু প্রবল জলের তোড়ে বালির বস্তা দিয়ে বাধা নদী পাড় এবং অস্থায়ী বাঁধ ভেঙ্গে গিয়েছে। ভয়াবহ আকার ধারণ করছে নদী ভাঙন। বিঘের পর বিঘে চাষ জমি, বসত বাড়ি চলে গিয়েছে নদী গর্ভে।
উল্লেখ্য প্রতি বছর ভাঙনের জেরে এলাকায় আতঙ্ক বাড়ছে। দীর্ঘদিন ধরে স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছেন বাসিন্দারা। দ্রুত ও স্থায়ী নদীভাঙন প্রতিরোধ প্রকল্প গ্রহণের জন্য রাজ্যের নতুন সরকারের কাছে আর্জি জানিয়েছেন তারা।