July 13, 2026 8:05 PM

printer

লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত ২৭০ রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে।

লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত ২৭০ রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৪৫৭ রান। আজ চতুর্থ ও শেষ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ১৮৬ রানে শেষ হয়ে যায়। ভারতের পক্ষে স্নেহ রানা চারটি, সায়লী সাতঘরে, ক্রান্তি গৌড় ও দীপ্তি শর্মা দুটি করে উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, ১৮৮৪ সাল থেকে লর্ডসে  টেস্ট ক্রিকেট  হচ্ছে।  ১৪১ বছর পর প্রথম বার আয়োজিত হয়েছিল মহিলাদের টেস্ট। ভারত এবং ইংল্যান্ডের মহিলা টেস্টটি ছিল লর্ডসে  ১৫১তম ম্যাচ । সেই ম্যাচেই জয় তুলে নিয়ে ইতিহাসের পাতায় নাম উঠে এসেছে ভারতীয় মহিলা ক্রিকেটের।

লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলেছেন  ভারতের দুই ক্রিকেটার- যস্তিকা ভাটিয়া ও ক্রান্তি গৌড়। দ্বিতীয় ইনিংসে যস্তিকা ১১৩ রান করেন । তিনিই হলেন লর্ডসে প্রথম মহিলা টেস্ট শতরানকারী।  ক্রান্তি  প্রথম ইনিংসে  ৫ উইকেট নেন। তিনি প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে লর্ডসে টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়েছেন। দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসাবে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তুলেছেন ইংল্যান্ডের সোফি এলকেস্টোনও।

খেলার সংক্ষিপ্ত স্কোর – ভারত -২৮৫ ও সাত উইকেটে ৩৪১ ডিক্লেয়ার। ইংল্যান্ড -১৭০ ও ১৮৬ রান।