May 24, 2026 11:23 AM

printer

লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে গত রাতে আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস ৭ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে।

লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে গত রাতে আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস ৭ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। টসে জিতে পাঞ্জাব কিংস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে লখনউ  ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। জশ ইংলিস ৭২ রান করেন। পাঞ্জাব কিংস ১৮ ওভারে ৩ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১০১ রানে অপরাজিত থাকেন। তিনিই  ম্যাচের সেরা হয়েছেন।  

আজ দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে, বিকেল সাড়ে ৩টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স , দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।