রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেছেন, নিরাপত্তাকেই ভারতীয় রেল পরিষেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। লোকসভায় আজ লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান, গত কয়েক বছরে গৃহীত বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের জন্যও রেল দুর্ঘটনা ও লাইনচ্যুত হওয়ার মত ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, ২০১৫-১৬ সালে যেখানে ট্রেন দুর্ঘটনার সংখ্যা ছিল ১৩৫, ২০২৬-২৭ আর্থিক বছরে এ পর্যন্ত তা মাত্র দুই-য়ে নেমে এসেছে। পূর্ববর্তী পাঁচটি আর্থিক বছরে রেলের নিরাপত্তা খাতে ৫ লক্ষ ৪১ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।