June 25, 2026 6:13 PM

printer

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতীয় রেলকে বিভিন্ন ধরণের পণ্য পরিবহণের পছন্দের মাধ্যম হিসেবে গড়ে তুলতে দফতরে বরিষ্ঠ আধিকারিকদের সাথে এক পর্যালোচনা বৈঠক করেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতীয় রেলকে বিভিন্ন ধরণের পণ্য পরিবহণের পছন্দের মাধ্যম হিসেবে গড়ে তুলতে দফতরে বরিষ্ঠ আধিকারিকদের সাথে এক পর্যালোচনা বৈঠক করেন। সিমেন্ট এবং লবণের মতো পণ্য পরিবহণে সাম্প্রতিক সময় বিশেষভাবে তৈরি ওয়াগনের কার্যকারিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়। শিল্পের প্রয়োজনকে মান্যতা দিয়ে এই ওয়াগনগুলি তৈরি করা হয়েছে। এই ওয়াগনগুলিতে পণ্য ওঠা নামানোর উন্নত ব্যবস্থা রয়েছে। পরিবহণ সহযোগী হওয়ায় রেল লজিস্টিক হিসেবে এই ওয়াগনগুলি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।