June 6, 2026 6:22 PM

printer

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের  জন্য ১৪ হাজার ২০৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের  জন্য ১৪ হাজার ২০৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ১০টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে ৯টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী পাঁচ বছরে কলকাতা মেট্রোর জন্য ৬০টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি।

নবান্নে আজ রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান , পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে  ১ লক্ষ কোটি টাকারও বেশি কাজ হবে বলে বৈঠকে ্সিদ্ধান্ত হয়েছে । তিনি বলেন , রাজ্যের ১০২ টি নতুন অমৃত ভারত স্টেশন হবে।  ৫৩৮টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এছাড়া দিল্লি-লখনউ-বারাণসী-পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত সম্ভাব্য বুলেট ট্রেন করিডর এবং ডানকুনি থেকে শুরু হওয়া পূর্ব-পশ্চিম ডেডিকেটেড ফ্রেইট করিডরের কথাও উল্লেখ করেন রেলমন্ত্রী। তাঁর মতে, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে।

 এর আগে শ্রী বৈষ্ণো বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন। কথা বলেন যাত্রীদের সঙ্গেও। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। নোয়াপাড়া থেকে অটো করে রেলমন্ত্রী বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যান। সেখান থেকে সোজা চলে যান নবান্নে।