August 8, 2026 8:43 AM

printer

রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস, পাক অধিকৃত জম্মু কাশ্মীরে POJK তে আন্দোলনকারীদের হত্যার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস, পাক অধিকৃত জম্মু কাশ্মীরে POJK তে আন্দোলনকারীদের হত্যার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসঙ্ঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলা চালানো হলে তার দায় নিতেই হবে।

এর আগে, রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনার ভলকার তুর্কও বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারী এবং নিরপত্তা রক্ষীর মৃত্যুর দ্রুত, পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত দাবী করেন। POJKতে তথাকথিত নির্বাচনে দুর্নীতির অভিযোগে ব্যপক প্রতিবাদ আন্দোলনের মধ্যেই এই তদন্তের ডাক দেওয়া হয়েছে। জানা গেছে, জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি JAACর নেতৃত্বে চলা ঐ বিক্ষোভে ৫০ জনের বেশী আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন।