May 23, 2026 6:58 PM

printer

রাষ্ট্রসংঘের শিশু সুরক্ষা সংগঠন ইউনিসেফ বাংলাদেশে মহিলা ও শিশুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

রাষ্ট্রসংঘের শিশু সুরক্ষা সংগঠন ইউনিসেফ বাংলাদেশে মহিলা ও শিশুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে । অবিলম্বে, সেদেশের সুরক্ষা ব্যাবস্থাকে  শক্তিশালী করে হিংসায় ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের জন্য সুবিচারের লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপের আহ্বান জানিয়েছে ।

গতকাল বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রাণা ফ্লাওয়ারস এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক সময়ে সেদেশে শিশুদের বিরুদ্ধে যৌন হিংসা এবং হত্যার ঘটনায় তাঁরা অত্যন্ত উদ্বিগ্ন । ঐ বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে ২০২৬ সালে শিশু ও মহিলাদের ওপর যেভাবে যৌন হিংসার ঘটনা বেড়ে চলেছে, তা প্রতিরোধে অবিলম্বে জরুরি ভিত্তিতে শিশু সুরক্ষায় ব্যাবস্থা গ্রহণ এবং লিঙ্গভিত্তিক হিংসা বন্ধে বিচারব্যাবস্থার সংস্কার ও সামাজিক সহায়তা প্রয়োজন । স্কুল, মাদ্রাসা, কর্মক্ষেত্র, সুরক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় এলাকায় ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় উত্তরদায়ীতা দরকার ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।