May 21, 2026 11:08 AM

printer

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের গণহত্যা-সংক্রান্ত দীর্ঘদিনের কলঙ্কিত অধ্যায়ের তীব্র সমালোচনা করেছে ভারত।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের গণহত্যা-সংক্রান্ত দীর্ঘদিনের কলঙ্কিত অধ্যায়ের তীব্র সমালোচনা করেছে ভারত। রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদের বার্ষিক বিতর্ক সভায় গতকাল ‘সশস্ত্র হামলায় নাগরিকদের সুরক্ষা’ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পি হরিশ বলেন নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতাগুলোকে ঢেকে রাখতে পাকিস্তান নিজেদের সীমানার ভেতরে ও বাইরে হিংসাত্মক কর্মকাণ্ডের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গণহত্যামূলক কর্মকাণ্ডের দীর্ঘ ও কলঙ্কিত ইতিহাস থাকা সত্ত্বেও পাকিস্তান এমন সব বিষয়ের অবতারণা করে যা একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

 পি হরিশ বলেন, ২০২৬ সালের প্রথম তিন মাসে পাকিস্তানি সামরিক বাহিনীর চালানো সীমান্তবর্তী হিংসার ঘটনায় ৭৫০ জন অসামরিক নাগরিকের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা নথিভুক্ত করেছে আফগানিস্তানে রাষ্ট্রসংঘের সহায়তা মিশন,UNAMA যার অধিকাংশ ঘটনাই বিমান হামলার কারণে ঘটেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।