রাষ্ট্রপতি ভবনে দায়িত্বভার গ্রহণ করার চার বছর পূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ, ভার্চুয়ালী একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তাঁর ভাষণে রাষ্ট্রপতি দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক নবজাগরণের উল্লেখ করেন। শ্রীমতী মুর্মু বলেন, গত চার বছরে দেশের উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য এবং আত্ম গৌরবের ভাবনা, অন্তর্ভূক্তি মূলক উন্নয়নকে পাথেয় করে পুনরুজ্জীবিত হয়েছে। রাষ্ট্রপতি বলেন, সরকারের প্রাথমিক লক্ষ্য হল, ভারতীয় সত্তাকে আরও শক্তিশালী করা। ঔপোনিবেশিক মানসিকতাকে নির্মূল করতে গত চার বছরে উল্লেখযোগ্য কিছু পদক্ষে নেওয়া হয়েছে। দেশ বর্তমানে তার মূল সত্ত্বায় ফিরছে।