June 22, 2026 1:00 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান পরিদর্শ্ন করেছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান পরিদর্শ্ন করেছেন। তিনি প্রজেক্ট চিতার অগ্রগতিও পর্যালোচনা করেছেন। ভারতে বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীটিকে পুণরায় বন্য পরিবেশে ফিরিয়ে আনার লক্ষ্যে এটি ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। স্ফরের সময় রাষ্ট্রপতি উদ্যানের চিতা ব্যবস্থাপনা এলাকা ঘুরে দেখেন এবং প্রকল্পের বর্তমান পরিস্থিতি সপর্কে প্রকল্প আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছেন। উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থল, শিকারযোগ্য প্রাণীর প্রাপ্যতা এবং মানুষের আনাগোনা বা হস্তক্ষেপ তুলানমূলক কম হওয়ায় কারণে প্রজেক্ট চিতা আওতায় কুনোকে পুনর্বাস্নের জন্য দেশের প্রথম স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে।