August 7, 2026 9:47 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প, ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প, ভারতের  ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং শিল্প-সংস্কৃতি প্রসারে এই শিল্প, গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছে। নতুন দিল্লীতে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি জানান, দেশে তাঁত শিল্পের সঙ্গে ৩৫ লক্ষেরও বেশি মানুষ যুক্ত আছেন, যার  মধ্যে ২৫ লক্ষ মহিলা।  

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিপুল উত্সাহ-উদ্দীপনার সঙ্গে জাতীয় তাঁত দিবস পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি, অন্তত একটি করে তাঁত সামগ্রী কিনে সেটির ভিডিও দেশ ও বিদেশের মানুষের সামনে  তুলে ধরতে বলেন, যাতে তাঁত শিল্পের সঙ্গে জড়িত পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায়। ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।