July 25, 2026 12:14 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটির‌ পক্ষ থেকে ডক্টর অফ অনরিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটির‌ পক্ষ থেকে ডক্টর অফ অনরিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। শ্রীমতী মুর্মুর সর্বজনীন সেবা শিক্ষা ও সামাজিক বিভিন্ন বিষয়ের প্রতি তার ব্যতিক্রমী ভূমিকা এবং ভারত – রোমানিয়া সম্পর্ককে আরও গভীর করে তুলতে  তার অবদানের জন্য রাষ্ট্রপতি মুর্মু কে এই সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান গ্রহণ করে রাষ্ট্রপতি ‌তা ১৪০ কোটি দেশবাসীকে উৎসর্গ করেছেন। তিনি বলেন দুই দেশের জনগণের মধ্যে গভীর মৈত্রী বন্ধনের প্রতিফলন এই সম্মান প্রাপ্তি।

রাষ্ট্রপতি শিক্ষাকে তার  জীবনের একক গূরত্ব পূর্ণ রূপান্তরকারী শক্তি বলে বর্ণনা করে গ্রাম থেকে প্রথম মেয়ে হিসেবে কলেজে পড়া ও পরে ভারতের রাষ্ট্রপতি হওয়ার দীর্ঘ যাত্রাপথ কে স্মরণ করেন। তিনি বলেন, শিক্ষাই সকলের মধ্যে সমতা বিধান করার সর্বোত্তম শক্তি এবং অন্তর্ভুক্তিমূলক সমাজের দৃঢ় ভিত্তি। প্রযুক্তির দ্রুত পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে জ্ঞান, নীতিশাস্ত্র ও সহানুভূতি দ্বারা পরিচালিত শিক্ষা  বিশ্ববিদ্যালয়গুলির দায়িত্ব হয়ে উঠতে পারে বলে তিনি তাঁর ভাষণে উল্লেখ ‌করেন।