রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া – এই তিন দেশ সফরে রওনা হচ্ছেন। বিদেশমন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ, নতুন দিল্লীতে সাংবাদিকদের জানিয়েছেন, এমাসের ২৫ তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই তিন দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণেই রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসিডোনিয়ায় সরকারি সফরে যাচ্ছেন। তিন দশক পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে তিনি জানান।
News On AIR | July 19, 2026 11:34 AM
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে রওনা হচ্ছেন।