রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিয়েতনামে নৌকাডুবির ফলে ভারতীয় সহ অন্যান্য যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
উপ-রাষ্ট্রপতি তাঁর বার্তায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস ও কনস্যুলেট সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে। ভিয়েতনামের কর্তৃপক্ষের সঙ্গেও তারা যোগাযোগ রাখছে বলে প্রধানমন্ত্রী মন্তব্যও করেন।