June 20, 2026 9:53 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার রায়রাংপুরে রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার রায়রাংপুরে রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠান থেক্লে তাঁরা ৪৭ হাজার ৬ শো কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ও শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী আজ রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ওড়িশার এক কন্যার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে উন্নিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু যে কেবলমাত্র ময়ুরভঞ্জের গর্ব তাই নয়, সারা দেশে তিনি ওড়িশার পরিচিতি আরও উজ্জ্বল করেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।