June 18, 2026 10:06 AM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পাঁচদিনের মধ্যপ্রদেশ ও ওড়িশা সফর শুরু করবেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পাঁচদিনের মধ্যপ্রদেশ ও ওড়িশা সফর শুরু করবেন। মধ্যপ্রদেশের বেতুলে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তাঁর ওমকারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উদযাপনে অংশ নেওয়ার কথা। ওড়িশায় এইমস ভুবনেশ্বের দ্বারা আয়োজিত একটি মেডিকেল শিবিরও আগামীকাল উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আগামী শনিবার, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পাহাড়পুরের কিছু বিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখবেন। কথা বলবেন সেখানকার বাচ্চাদের সঙ্গে। ২১ তারিখ মধ্যপ্রদেশের জব্বলপুরে, আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীমতী মুর্মু।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।