রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এরপরই পুদুচেরির উপ রাজ্যপাল কে কৈলাশনাথন নতুন সরকার গঠনের জন্য রঙ্গস্বামীকে আমন্ত্রণ জানান। আগামী ১৩ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এন রঙ্গস্বামী। এর ফলে পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন তিনি। বিধানসভা নির্বাচনে এআইএনআরসি নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের পরই তাঁর সরকার গঠনের পথ আরও সহজ হয়ে যায়। গত ৯ এপ্রিল পুদুচেরিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ৪ মে ফলাফল প্রকাশিত হয়।
News On AIR | May 10, 2026 11:52 AM
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন।