December 16, 2025 8:13 AM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ৭ দিনের রাজ্য সফর আজ শুরু হচ্ছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ৭ দিনের রাজ্য সফর আজ শুরু হচ্ছে। সফরকালে তিনি কর্নাটক, তামিলনাড়ু ও তেলেঙ্গানা যাবেন।

কর্ণাটকের মালাভাল্লিতে আজ আদি জগতগুরু শিব রাত্রিশ্বর শিবযোগী মহাস্বামীজির ১ হাজার ৬৬ তম জয়ন্তী উৎসবের সূচনা করবেন তিনি।

আগামীকাল শ্রীমতি মুর্মু, তামিলনাড়ুর ভেলোরে স্বর্ণ মন্দিরে দর্শন ও আরতি করবেন। পরে শীতকালীন ভ্রমনের জন্য রাষ্ট্রপতি সেকেন্দ্রাবাদের বোলারুমে রাষ্ট্রপতি নিলয়মে যাবেন।

১৯ তারিখ হায়দ্রাবাদে তেলেঙ্গানা পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত এক জাতীয় সম্মেলনের সূচনা করবেন। ২০ তারিখ হায়দ্রাবাদ ব্রহ্ম কুমারী শান্তি সরোবর আয়োজিত এক সম্মেলনেও ভাষন দেবেন তিনি।