July 7, 2026 4:10 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু আজ নতুন দিল্লিতে ২০২৬ সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির অনাবরণ করেছেন

রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু আজ নতুন দিল্লিতে ২০২৬ সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির অনাবরণ করেছেন। এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং শিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতা করবে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করে শ্রমিতি মুর্মু বলেন, নতুন দলের অন্তর্ভুক্তি এই ঐতিহাসিক প্রতিযোগিতাকে আরও জনপ্রিয় করবে।               

        রাষ্ট্রপতি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল এবং খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, ফুটবল মানুষকে জোটবদ্ধ করার অনন্য ক্ষমতা রাখে। খেলাধূলা শৃঙ্খলা, দৃঢ়তা এবং দলবদ্ধ থাকার চেতনাকে আরও দৃঢ় করে। এই টুর্নামেন্ট, সম্ভাবনাময় খেলোয়ারদের প্রতিভাকে কাজে লাগাতে সহায়ক হবে বলে আশাপ্রকাশ করেন রাষ্ট্রপতি।