রাশিয়ায় রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় সাতজনের মৃত্যু হয়েছে। আহত ৫১ জন। রাশিয়া জানিয়েছে, কোটোভস্ক এবং ইলেক্ট্রোস্টাল শহরে দুটি বিশাল গুদাম লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কোটোভস্কে রাতের শিফটে দায়িত্বে থাকা গুদামের সাত কর্মী এতে প্রাণ হারিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, ড্রোন তৈরির সরঞ্জাম সরবরাহের জন্য ব্যবহৃত গুদামে হামালা চালানো হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৯টি এলাকায় ইউক্রেনের ৩৭৯টি ড্রোন ধ্বংস করেছে।