রাশিয়ার নভোরোসিস্ক বন্দরে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুটি বড় শস্য রপ্তানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষ্ণসাগরে অবস্থিত রাশিয়ার একটি বড় নৌঘাঁটিতেও আঘাত হানা হয়েছে বলে খবর। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাতে চালানো এই হামলায় আট বছর বয়সী এক শিশুসহ তিনজন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ ঘাঁটিতে আঘাত হানার লক্ষ্যে কিয়েভ এক অভিযানের অংশ হিসেবে রকেট, জেট এবং নৌ-ড্রোন ব্যবহার করেছে। তবে তিনি শস্য টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিয়ে কিছু বলেননি।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দুটি ফ্রিগেটসহ রাশিয়ার চারটি যুদ্ধজাহাজে আঘাত করা হয়েছে।