June 14, 2026 12:25 PM

printer

রাজ্য সরকার ২০১১ সাল থেকে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র যাচাইয়ের কাজ শুরু করেছে।

রাজ্য সরকার ২০১১ সাল থেকে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র যাচাইয়ের কাজ শুরু করেছে। এই কাজ দ্রুত শেষ করার জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে একটি মান্য কার্যবিধি প্রকাশ করা হয়েছে। এছাড়া জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সমস্ত নথি যাচাই করে এই বিষয়ে একটি রিপোর্ট পোর্টালে আপলোড করার কথা বলা হয়েছে।

অন্যদিকে, কোনো শংসাপত্র ভুয়ো প্রমাণিত হলে তা বাতিল করে সংশ্লিষ্ট অর্ডারও পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাইয়ের কাজে কারচুপি এড়াতে ব্লক ও মহকুমা স্তরে তদন্তকারী আধিকারিকদের পৃথক লগ ইন আইডি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।