May 19, 2026 9:26 PM

printer

রাজ্য সরকার, দামোদর ভ্যালি রিভার রেগুলেশনস কমিটিতে পুনরায় রাজ্যের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য সরকার, দামোদর ভ্যালি রিভার রেগুলেশনস কমিটিতে পুনরায় রাজ্যের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন বর্ষার মরসুমের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে ডিভিসি এবং সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ভরা বর্ষার মরশুমে ডিভিসি, বিদ্যুৎ দপ্তর এবং সেচ দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে জল ছাড়বে বলে বৈঠকে সিদ্ধান্ত  হয়েছে।

 উল্লেখ্য, এর আগে ডিভিসি রাজ্যকে আগাম না জানিয়ে জল ছাড়ে বলে অভিযোগ তুলে রাজ্য সরকার এই কমিটি থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছিল।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।